
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও ট্রাক ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। রোববার (১৯ এপ্রিল) সংগঠনটি দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব দেয়।
সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, তেলের দাম বাড়লেও এখনো ভাড়া সমন্বয়ের কোনো সরকারি গেজেট প্রকাশ হয়নি। এতে পরিবহন মালিকদের বেশি দামে জ্বালানি কিনতে হলেও আগের ভাড়াতেই যাত্রী পরিবহন করতে হচ্ছে, ফলে তারা লোকসানে পড়ছেন।
তিনি জানান, ২০২২ সালের তুলনায় বাস কেনা ও তৈরির খরচও অনেক বেড়েছে। আগে একটি বাসের চেসিসের দাম ছিল প্রায় ২৪ লাখ টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৬ লাখ টাকা। একইভাবে বডি তৈরির খরচ ১১ লাখ থেকে বেড়ে প্রায় ২০ লাখ টাকায় পৌঁছেছে। অর্থাৎ এই দুই খাতেই অতিরিক্ত ব্যয় বেড়েছে প্রায় ২০–২১ লাখ টাকা।
সাইফুল আলম আরও জানান, ২০২২ সালে জ্বালানির দাম বৃদ্ধির পর সরকার ভাড়া সমন্বয় করেছিল। তখন কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়, যদিও মালিকরা ২ টাকা ৮০ পয়সা দাবি করেছিলেন। এরপর দীর্ঘদিন ভাড়া পুনর্নির্ধারণ হয়নি।
বর্তমান পরিস্থিতিতে কিলোমিটারপ্রতি অন্তত সাড়ে ৩ টাকা না হলে পরিবহন চালানো সম্ভব নয় বলে দাবি করেছে মালিক সমিতি। তারা দ্রুত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।
এছাড়া ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হওয়ায় কিস্তির চাপও বেড়েছে বলে দাবি করেন তিনি।
সমিতির দাবি, বর্তমান পরিস্থিতিতে কিলোমিটারপ্রতি অন্তত সাড়ে ৩ টাকা ভাড়া না হলে পরিবহন পরিচালনা করা সম্ভব নয়। তাই দ্রুত ভাড়া পুনর্নির্ধারণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।
আপনার মতামত লিখুন :